,

আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে সাকিব আল হাসান ছিলেন অলরাউন্ডার র‍্যাংকিংয়ের এক নম্বরে। তবে বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে সাদামাটা পারফরম্যান্সের প্রভাব পড়েছিল তার র‌্যাংকিংয়ে। বিশ্বকাপের মাঝেই সাকিব নেমে যান পাঁচ নম্বরে। সে সময় শীর্ষে জায়গা করে নেন লঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এরপর বিশ্বকাপ চলাকালে আরও একবার হালনাগাদকৃত তালিকায় সাকিব উঠে আসেন তিনে নম্বরে, সে সময় শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। এবার সুপার এইট শেষে হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে দেখা যাচ্ছে, আবারো শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন হাসারাঙ্গা।

তালিকায় আফগানিস্তানের মোহাম্মদ নবিও এগিয়েছেন, আছেন দ্বিতীয় স্থানে। এ ছাড়া ভারতীয় অলারাউন্ডার হার্দিক পান্ডিয়া জায়গা করে নিয়েছেন শীর্ষ তিনে। স্টয়নিস শীর্ষস্থান হারিয়ে নেমে এসেছেন চারে। পাঁচে আছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। এরপরই ২০৬ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব আছেন ষষ্ঠ স্থানে।

২০১২ সালের ২১ সেপ্টেম্বরের পর থেকে গত এক যুগের মধ্যে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিব কখনো পাঁচের নিচে ছিলেন না। শীর্ষ দশে আরও আছেন নেপালের দীপেন্দ্র সিং অইরি, দক্ষিণ আফ্রিকা অ্যাইডেন মারর্কাম এবং ইংল্যান্ডের মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন।

এদিকে, টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান খুইয়েছেন সূর্যকুমার যাদব। ভারতের এই ব্যাটারকে সরিয়ে শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড। অবশ্য অস্ট্রেলিয়া এরই মধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় সূর্যর সামনে আবারও শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ থাকছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না