,

ট্রি অব পিস ইউনেস্কোর কোনও অফিসিয়াল পদক নয় : ইউনেস্কো

news-image

নিজস্ব প্রতিবেদক : শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইউনেস্কোর ট্রি অব পিস পুরস্কারে ভূষিত হন। এরপর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, ইউনেস্কো ড. ইউনূসকে এ ধরনের বা এই নামে কোনও পুরস্কার দেয়নি। এরপর নিজেদের বক্তব্য তুলে ধরে ইউনূস সেন্টার। সেখানে ইউনূসের পুরস্কার পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে ইউনেস্কোর সঙ্গে যোগাযোগ করা হয়। অবশেষ ইউনেস্কোর সদর দপ্তর জানিয়েছে ট্রি অব পিস ইউনেস্কোর কোনও অফিসিয়াল পদক নয়।

বুধবার (২৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য জানান।

তিনি জানান, ইউনেস্কোর সদর দপ্তর জানিয়েছে ট্রি অব পিস ইউনেস্কোর কোনও অফিসিয়াল পদক নয়। সংস্থাটির এক্সটার্নাল রিলেশন বিষয়ক অ্যাসিট্যান্ট ডাইরেক্টর জেনারেল এন্থ‌নি ওহেমেং বোমাহ জানিয়েছেন ট্রি অব পিস ইউনেস্কোর কোনও অফিসিয়াল অ্যাওয়ার্ড নয়। এই পদকের ইউনেস্কোর কোনও মর্যাদা নেই।

তিনি আরও জানান, ট্রি অব পিস ইউনেস্কোর গুড উইল অ্যাম্বাসেডর হেডভা সের এর একটি ভাস্কর্য। আজারবাইজানের বাকু ফোরাম ইউনেস্কোর গুড উইল অ্যাম্বাসেডর হেডভা সের কর্তৃক ড. মুহাম্মদ ইউনূসকে ট্রি অব পিস ভাস্কর্য প্রদানের বিষয়ে ইউনেস্কোর সাথে কোনও রকমের পরামর্শ করা হয়নি এবং ঐ অনুষ্ঠানে ইউনেস্কোর কোনও ধরনের সংশ্লিষ্টতা ছিল না।

ড. মুহাম্মদ ইউনূস ইউনেস্কোর ট্রি অব পিস অ্যাওয়ার্ড পেয়েছেন এই সম্পর্কিত একটি সংবাদ গণমাধ্যমে আসলে তার সত্যতা যাচাইয়ে বাংলাদেশ ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গত ৩১ মার্চ ইউনেস্কোর ডাইরেক্টর জেনারেল বরাবর একটি পত্র পাঠান। তার প্রেক্ষিতে মহাপরিচালকের পক্ষ থেকে ইউনেস্কোর অ্যাসিসটেন্ট ডাইরেক্টর জেনারেল তার স্বাক্ষরিত এক চিঠিতে শিক্ষামন্ত্রীকে এই তথ্য জানান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট