,

ইভিএমের প্রতি ভোটারদের আস্থা বেড়েছে : ইসি সচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রতি ভোটারদের আস্থা বেড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম। তিনি বলেছেন, খুব বেশি ভোট পড়েছে। সেটি বড় ঘটনা। আমার কাছে মনে হয় গণমাধ্যমের সহযোগিতা, মানুষের উৎসাহ বেড়েছে, আগ্রহ বেড়েছে।

বুধবার (২৬ জুন) নির্বাচন ভবনে পাঁচটি পৌরসভার বিভিন্ন পদে নির্বাচন শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

শফিউল আজিম বলেন, আজকে নারায়ণগঞ্জের রুপগঞ্জের কাঞ্চন পৌরসভার সাধারণ নির্বাচন, বরিশালের গৌরনদীতে মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া রাজবাড়ীর পাংশা, জামালপুরের মেলান্দহ ও শেরপুরের নকলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের উপ-নির্বাচন হয়েছে। নির্বাচনে কাঞ্চন পৌরসভায় ৭২ শতাংশ, গৌরনদীতে ৪২ দশমিক ২৩ শতাংশ, পাংশায় ৩৫ দশমিক ২৪ শতাংশ, মেলান্দহে ৬৯ দশমিক ৬৩ শতাংশ ও নকলায় ৬৯ দশমিক ২৫ শতাংশ ভোট পড়েছে।

ইসির সচিব বলেন, খুব সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবগুলোতেই ইভিএমে ভোট হয়েছে। বড় ধরনের কোনও সহিংস ঘটনা ঘটেনি। খুবই উৎসবমুখর ছিল। শুধু গৌরনদীতে ঘুষ দেওয়ার চেষ্টা হয়েছিল। হাতেনাতে ধরা পড়েছে। একজন প্রিজাইডিং অফিসার, আরো দুজন সহকারী প্রিজাইডিং অফিসারকে আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। বিষয়টি তদন্তাধীন আছে। যদি প্রমাণ হয়, তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত মালমা করার জন্য বলে দিয়েছি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট