,

বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে ভয়াবহ আগুন

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় তেলবাহী ট্রলারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। বুধবার (২৬ জুন) দুপুর দেড়টায় সদর উপজেলার মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসময় আগুনে তেলের ড্রাম বিস্ফোরণে বিকট শব্দে কম্পিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ।

মেঘনা ডিপো সূত্রে জানা যায়, এই ট্রলারে করে তেল নিয়ে তারা বরিশাল মনপুরায় যাচ্ছিল। ট্রলারের ভেতরে কয়েকজন শ্রমিক ছিলেন। তারা ভেতরে রান্না করছিল। এসময় সেখান থেকে হয়তো এ ঘটনা ঘটতে পারে। এর মধ্যে একজন পাড়ে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ আছেন। একজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

আরও জানা যায়, ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সবগুলো তেলবাহী ড্রাম অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ফোরণ হয়।

ফতুল্লা ফায়ার স্টেশনের ২টি, পাগলা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ২টি ইউনিট, নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের ২টি, হাজীগঞ্জ ফায়ার স্টেশনের ১টি ও সদরঘাট নদী স্টেশনের ১টি ইউনিটসহ ৮টি ইউনিট কাজ করছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, আমরা খবর পেয়েছি, দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। আগুন চলমান রয়েছে। কেউ হতাহত রয়েছে কি না দেখা হচ্ছে। আগুন লাগার কারন তদন্ত শেষে বলা যাবে।

ঘটনাস্থলে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা ডিপোর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আমরা যতটুকু জেনেছি ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা ছিল। এসময় তেলের ড্রামবাহী ট্রলারে কয়েক শ্রমিক রান্না করছিল বলে শুনেছি। হয়তো সেখানে থেকে এ ঘটনা ঘটতে পারে। একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, বাকিদের ব্যাপারে এখনো জানি না।

এ জাতীয় আরও খবর

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর