,

বাংলাদেশের এই হার সত্যিই লজ্জাজনক– বললেন ডোনাল্ড

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের এমন হার যেন মেনেই নিতে পারছেন না অ্যালান ডোনাল্ড। সাবেক শিষ্যদের খেলা দেখতে খুব ভোরেই ঘুম থেকে উঠে গিয়েছিলেন সাদা বিদ্যুৎ খ্যাত ডোনাল্ড। আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচে নির্ধারিত সময় জয় পেলে নিশ্চিত হতো সেমিফাইনাল– সেই ম্যাচটা বাংলাদেশ হারল ব্যাটারদের খামখেয়ালি মনোভাবে। এমন এক হার যেন মেনে নিতে পারছেন না দেশের ক্রিকেট ভক্তরা।

বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মতোই ব্যাথিত হয়েছেন সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকা থেকে ‘ঢাকা পোস্ট’কে এই প্রোটিয়া কিংবদন্তি জানালেন, এমন এক ম্যাচ বাংলাদেশের জেতা উচিত ছিল। আর সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে এমন হারকে লজ্জাজনক বলতেও দ্বিধা করলেন না তিনি।

বাংলাদেশের খেলা দেখেছেন কি না এমন প্রশ্নে ডোনাল্ড জানালেন, সকালে ঘুম থেকে উঠেই খেলা দেখেছি। অবিশ্বাস্য একটা ম্যাচ। আর এমন ম্যাচ যেটা বাংলাদেশের জেতা উচিত ছিল। সেমিফাইনালে যাওয়ার জন্য এরচেয়ে ভালো কোনো সুযোগ তাদের সামনে আসতো না। সত্যিই লজ্জাজনক হার।’

দলের হয়ে এদিন মোটাদাগে ব্যর্থ হয়েছেন সকলেই। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেই জানিয়েছেন, দ্রুত তিন উইকেট হারাবার পরেই সেমিফাইনালের লক্ষ্যে খেলতে চায়নি দল। এমন সিদ্ধান্তও বোধগম্য না ডোনাল্ডের কাছে, ‘মনে হচ্ছিল ওরা সবাই খেলা বন্ধ করে দিয়েছে। কোনো এক অজ্ঞাত কারণে সবাই পিছিয়ে এসেছিল ম্যাচ থেকে।’

ডিএলএস মেথডে গড়ানো এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল ১১৬ রান। ১২.১ ওভারে এই টার্গেট পার করতে পারলেই সেমিফাইনালে দেখা যেত টাইগারদের। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ নির্ধারিত সময়েও জয় পায়নি, এমনকি খেলাও শেষ করতে পারেননি। ৮ রানে হেরে লজ্জা নিয়েই বিশ্বকাপকে বিদায় জানিয়েছে চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যরা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯