,

রাজধানীতে মুষলধারে বৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীজুড়ে আজ বুধবার মুষলধারে বৃষ্টি হচ্ছে। সঙ্গে বজ্রপাতও। সকাল ৯টার দিকে শুরু হওয়া বৃষ্টি চলতে থাকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত। তবে কী পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা দুপুর ১২টার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আজ সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে কিশোরগঞ্জের নিকলিতে ৩৫ মিলিমিটার এবং নোয়াখালীতে ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ঢাকায় সকাল ৯টার পর শুরু হয়। তাই এ বিষয়ে বিস্তারিত তথ্য দুপুর ১২টার পর জানানো হবে। তিনি আরও জানান, শুক্রবার বা এর পর থেকে বৃষ্টিপাত আরও বাড়বে। কমবেশি সারাদেশেই ভারি বর্ষণ হতে পারে।

এর আগে চলমান মৃদু তাপপ্রবাহের মধ্যে সারাদেশে ভারি বৃষ্টির আভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। দেশের ৩১ জেলায় আগামী শুক্রবার থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছিল। মঙ্গলবারও দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, বৃষ্টি সামনে আরও বাড়বে। ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সারাদেশেই ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষা মৌসুমে যখন বৃষ্টি হবে না, তখন এ তাপপ্রবাহ অব্যাহত থাকবে। বৃষ্টি হলে কমে আসবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট