,

স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ বন্ধ মেসির?

news-image

স্পোর্টস ডেস্ক : ৩৭তম জন্মদিনটি কেমন কাটাচ্ছেন লিওনেল মেসি। এ নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। কোপা আমেরিকার কারণে সতীর্থদের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন আর্জেন্টাইন অধিনায়ক।

দলের সেরা তারকার বিশেষ দিনটি পালনে আয়োজনের কোন ত্রুটি রাখেননি সতীর্থরা। এমন উৎসবের আবহের চাউর হয়েছে একটি খবর। স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে কথা বন্ধ মেসির! তাদের কি সংসারে চলছে অশান্তির ছায়া?

অবশ্য ঘটনাটি পুরোনো। এক সাক্ষাৎকারে বিয়ের আগের ঘটনা বর্ননা দিয়ে মেসি বলেন, ‘একটা সময় আমাদের মধ্যে কথা ছিল না। প্রায় কোনও যোগাযোগই ছিল না আমাদের।।’

কী হয়েছিল সে বর্ননা দিতে গিয়ে আর্জেন্টাইন তারকা বলেন, ‘একটা সময় আমি প্রায়ই ওদের বাড়ি যেতাম। ওর (রোকুজ্জো) এক ভাই আমার বন্ধু ছিল। তার মাধ্যমেই আমাদের পরিচয়। তখন দু’জনের বয়সই খুব কম ছিল। তখন থেকেই আন্তোনেল্লাকে আমার ভাল লাগত।’

তিনি আরও বলেছেন, ‘১৩ বছর বয়সে আমি স্পেনে চলে যাই। তারপর আন্তোনেল্লার সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। এখনকার মতো সহজে যোগাযোগ করা যেত না তখন। সুযোগ বা সুবিধা ছিল না। চিঠি লেখার সুযোগ ছিল। ইমেল করা যেত। কিন্তু এক দেশ থেকে অন্য দেশে ফোন করে কথা বলার খরচ খুব বেশি ছিল। সেই খরচের জন্যই আমাদের মধ্যে যোগাযোগ ধীরে ধীরে কমে গিয়েছিল। কথাও হত না দীর্ঘ দিন।’

আবার কবে যোগাযোগ হয়, সেই প্রসঙ্গে মেসি বলেন, ‘তখন আমার বয়স ১৬ বা ১৭। তখন যোগাযোগ ব্যবস্থা কিছুটা সহজ হয়। ম্যাসেঞ্জারে কথা বলতাম আমরা। আমাদের দু’জনের ঘনিষ্ঠতা আবার বৃদ্ধি পেতে শুরু করল। তখন বুঝতে পারলাম, ছোটবেলার টান দু’জনের মধ্যেই রয়ে গিয়েছে। কিছুই বদলায়নি।’

২০১৭ সালে আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেসি। তিন ছেলে নিয়ে তাদের সুখে সংসার। ইউরোপ ছেড়ে বর্তমানে আমেরিকায় আছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না