,

ইতিহাস গড়তে একসঙ্গে রজনীকান্ত-সালমান

news-image

বিনোদন ডেস্ক : একজন ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্ত। তার সিনেমা মুক্তির দিন দেশটির বিভিন্ন শহরে ছুটি ঘোষণা করতে বাধ্য হয় মালিকেরা। আরেকজন বলিউড ভাইজান সালমান খান। নামের মতো তার জনপ্রিয়তাও আকাশচুম্বী। এবার ইন্ডাস্ট্রির এই দুই মহাতারকা নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন আরেক তারকা পরিচালক অ্যাটলি কুমার। খবর : বলিউড হ্যাঙ্গামা সিনেমার নাম এখনো ঠিক হয়নি। সবে মাত্র প্রাথমিক কথা বার্তা চলছে। এটি হতে যাচ্ছে অ্যাটলি এবং ভারতের ইতিহাসের বচেয়ে বড় সিনেমা। এমনটাই জানিয়েছে নির্মাতার সূত্র।

জানা যায়, নতুন এই প্রোজেক্টের জন্য অ্যাটলি বিগত দুই বছর ধরে রজনীকান্ত ও সালমানের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এ দুজনের শিডিউল না পাওয়ায় কাজটি সামনের দিকে অগ্রসর হয়নি। এখন প্রাথমিক কার্যক্রম একদম শেষের দিকে। এ বছরের শেষ নাগাদ শুরু হবে এর শুটিং। সান পিকচার্স সিনেমাটি প্রযোজনা করবে।

রজনী বর্তমানে ‘কুলি’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া সালমান আছেন ‘সিকান্দার’। এই দুটির কাজ শেষ করেই তারা অ্যাটলির নতুন সিনেমার জন্য প্রস্তুত হবেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট