,

খালেদা জিয়াকে সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে স্থানান্তর

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ওই কেবিনে সিসিইউয়ের সব ধরনের সুবিধা রাখা হয়েছে।

সোমবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে খালেদা জিয়াকে কেবিনে হস্তান্তর করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে আজ বিকেল ৪টা ৩০ মিনিট দেশনেত্রী খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে নেওয়া হয়েছে। ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন কেবিনে নেওয়ার বিষয়টি অবহিত করেছেন।

গতকাল (রোববার) সন্ধ্যায় খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। তার আগে গত ২১ জুন মধ্যরাতে খালেদা জিয়ার হঠাৎ করে শ্বাস কষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

এর আগে, গত বছরের ২৭ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করতে যুক্তরাষ্ট্র থেকে আসে তিনজনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থরাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত