,

কোপায় উরুগুয়ে-যুক্তরাষ্ট্রের শুভ সূচনা

news-image

স্পোর্টস ডেস্ক : চলমান কোপা আমেরিকার অন্যতম ফেভারিট হিসেবে ধরা হচ্ছে উরুগুয়েকে। আজ পানামাকে ৩-১ গোলে উড়িয়ে সেটার সূচনাটা ভালোভাবেই করলো কোপার ১৫ বারের চ্যাম্পিয়নরা।

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে উরুগুয়ে। ম্যাচে ৫৫ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল উরুগুয়ের। ২০টি শটের মধ্যে ৭টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা। অপরদিকে, পানামা ১০টি শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখে।

ম্যাচের ১৬ মিনিটে উরুগুয়েকে লিড এনে দেন আরাউজো। ওই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধেও ছিল উরুগুয়ের দাপট। ৮৬ মিনিটে উরুগুয়ের হয়ে দ্বিতীয় গোল আনেন নুনেজ। উরুগুয়ে জার্সিতে শেষ ছয় ম্যাচে এটি তার নবম গোল। ৯১ মিনিটে উরুগুয়ের ব্যবধান ৩-০তে নেন মাতিয়াস। শেষদিকে এক গোল শোধ করে পানামা। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।

আরেক ম্যাচে চলতি আসরে শুভ সূচনা করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ২-০ গোলে হারিয়েছে। দুই গোলই হয়েছে প্রথমার্ধে। ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যে গোল পেয়ে যায় স্বাগতিক দলটি। যুক্তরাষ্ট্রের হয়ে জালের দেখা পান অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিচ। বিরতির আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন ফলারিন বালোগুন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট