,

দলের ব্যাটারদের রান না পাওয়ার কারণ জানালেন টাইগার কোচ

news-image

ক্রীড়া প্রতিবেদক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে দারুণ করেছে বাংলাদেশ দলের বোলাররা। সব জয়েই অবদান রেখেছেন বোলাররা। তবে দলের ব্যাটাররা ব্যাট হাতে হয়েছেন ব্যর্থ। বিশেষ করে টপ অর্ডার ব্যাটাররা প্রতি ম্যাচেই হয়েছেন ব্যর্থ। এমন ব্যর্থতার কারণ জানালেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। আফগানিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কারণ ব্যাখা করেছেন টাইগার এই কোচ।

পোথাস বলছিলেন, ‘শুধু আমাদের ব্যাটারদের কথা বললেই হবে না। পুরো টুর্নামেন্টজুড়ে সব ব্যাটারদেরই সংগ্রাম করতে হয়েছে। ব্যাটিং এমন কেন হলো এটা ভাবতে গেলে একটু অন্য গ্রুপগুলোর সাথে তুলনা করা উচিৎ। নিউইয়র্কে উইকেট কেমন ছিল সবাই দেখেছে। সেন্ট ভিনসেন্টেও এতটা সহজ ছিল না। ব্যাটাররা আপ্রাণ চেষ্টা করছে।’

ভারত দলের প্রসঙ্গ টেনে পোথাস ব্যাখ্যা দিলেন, ‘ভারতীয় দলে দেখুন, রিশভ পান্টের উইকেটে সেট হতে ১০ বল খেলতে হচ্ছে। শুরুতে সে খুবই শান্ত ছিল। হার্দিক ও দুবেও ঠিক একই কাজ করেছে। কারণ এখানে খেলাটা পাওয়ারের। দিনশেষে তারা কিন্তু বড় বড় ছক্কা হাঁকিয়েছে। শক্তিই আসল জিনিস টি-টোয়েন্টি ক্রিকেটে। আপনার হাতে শক্তি থাকলে আপনি শান্ত থেকেই খেলতে পারবেন।’

পোথাস অবশ্য পাওয়ার হিটিংয়ে জোর দেওয়ার কথা বললেন, ‘জেনেটিক্যালি পাওয়ার আপনি পাবেন না। তাই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে। আমরা দেখেছি রিশাদের ব্যাটিং। নিউজিল্যান্ড সিরিজ থেকে এখন পর্যন্ত সে খুব দ্রুত অনেক উন্নতি করেছে। তবে পাওয়ার তৈরি করতে সময় লাগবে। আপনাকে শক্তিশালী হতে হবে। ওয়েস্ট ইন্ডিজকে পাওয়ার খুঁজতে হয় না। তাদের খেলোয়াড়রা জন্মগতভাবেই শক্তিশালী। আমাদের তা নেই, তাই ভিন্নভাবে এটা অর্জন করতে হবে।’

পোথাস আরো বলেন, ‘স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশন থেকে শুরু করে আর কীভাবে, বাংলাদেশি পন্থায় শক্তি পাওয়া যায় আমরা দেখছি। আইপিএলে যুক্তরাষ্ট্রের একজন খেলোয়াড়ও সফল হতে পারে। এটা প্রত্যেক ক্রিকেটারকে নিজে গড়ে তুলতে হবে। অন্য কেউ আপনাকে এটা করে দিবে না।’

‘পুরো বিশ্বের সব ক্রিকেটার আইপিএলে যায়। স্টাবসের মতো বাচ্চা ছেলেও আইপিএলে যাচ্ছে কারণ সে জোরে মারতে পারে। আইপিএলের আগে সে দক্ষিণ আফ্রিকার হয়েও খেলেনি। কিন্তু পাওয়ারের কারণে এত এত টাকা কামাচ্ছে। পাওয়ার ইজ কি। কেউ জন্মগতভাবে পায়, কেউ অর্জন করে। তাই পাওয়ার অর্জনের কোনো না কোনো পথ বের করতে হবে।’ – যোগ করলেন পোথাস

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না