,

ভোলায় থানার মধ্যে এএসআই গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক

news-image

বরিশাল ও ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলার ইলিশা নৌ-থানায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মোকতার মিয়া গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ দাবি করেছে, টেবিলের ওপর রাখা পিস্তল থেকে অসাবধানতাবশত বের হওয়া গুলি তার শরীরে লাগে।

গতকাল বিকেলে ইলিশা নৌ-থানার ভেতরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ পুলিশ সদস্যকে প্রথমে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন বলেন, মোকতার মিয়া কাপ্তাই লেকে ডিউটিতে যাবে। একজন কনস্টেবল ও সে প্রস্তুতি নিচ্ছিল। টেবিলের ওপর থেকে অস্ত্র নেওয়ার সময় মিসফায়ারে পেটের একদিক থেকে গুলি ঢুকে আরেকদিক থেকে বেরিয়ে যায়।

তিনি বলেন, এছাড়া অন্য যা শুনছেন তা সঠিক না। আমি দায়িত্ব নিয়ে বলছি ঘটনাটি মিসফায়ার। এখন আহত পুলিশ সদস্য অপারেশন রুমে। আমরা চাইছি সে সুস্থ হয়ে ফিরুক। তারপরে ঘটনা তদন্ত হবে।

শেবাচিম হাসপাতালের সহকারি পরিচালক ডা. রেজা আলম বলেন, আহত পুলিশ সদস্য এখনও শঙ্কামুক্ত নন।

তবে অভিযোগ রয়েছে, অসাবধানতাবশত গুলির ঘটনা বলা হলেও ওই ফাঁড়ির ইনচার্জ বিদ্যুৎ বড়ুয়ার সাথে তর্কাতর্কির এক পর্যায়ে গুলির ঘটনা ঘটে।

এ বিষয়ে বিদ্যুৎ বড়ুয়াকে প্রশ্ন করা হলে তিনি বক্তব্য না দিয়ে গাইনি অপারেশন থিয়েটারের সংরক্ষিত কক্ষে অবস্থান নেন। উল্লেখ্য, গুলিবিদ্ধ পুলিশ সদস্যের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯