,

যুবকের টেঁটার আঘাতে রাসেল ভাইপার ক্ষতবিক্ষত

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি বিষধর রাসেল ভাইপার ধরা পড়েছে। পরে সেটিকে মাছ ধরার টেঁটার সাহায্যে মেরে মাটিচাপা দেওয়া হয়।

রোববার (২৩ জুন) বিকেলে উপজেলার চরভাগা ইউনিয়নের পূর্ব মনাই হাওলাদার কান্দি এলাকা থেকে সাপটিকে ধরা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভেদরগঞ্জের চরভাগা ইউনিয়নের পূর্ব মনাই হাওলাদার কান্দি পদ্মানদীর তীরবর্তী এলাকা। রোববার পড়ন্ত বিকেলে নদীপাড়ে বসে সময় কাটাচ্ছিলেন ওই এলাকার ঈশান আহাম্মেদ সাইফুল নামের এক যুবক। এ সময় তিনি একটি সাপকে নদী সাঁতরিয়ে পাড়ে উঠে আসতে দেখেন। তিনি দৌড়ে বাড়িতে গিয়ে একটি মাছ মারার টেঁটা এনে সাপটির মাথায় বিদ্ধ করেন। পরে সাপটিকে মেরে গর্ত খুঁড়ে মাটিচাপা দেওয়া হয়।

ঈশান আহাম্মেদ সাইফুল নামের ওই যুবক বলেন, আমাদের এলাকাটি নদীর তীরবর্তী হওয়ার রাসেল ভাইপারের আতঙ্কে ছিলাম। আজ বিকেলে যখন নদীর পাড়ে বসে সময় কাটাচ্ছিলাম তখন একটি সাপকে এপারে উঠে আসতে দেখি। পরে আমি দ্রুত বাসায় গিয়ে মাছ ধরার টেঁটা এনে সাপটির মাথায় বিদ্ধ করি। তখন দেখতে পাই এটি রাসেল ভাইপার।

স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান হাওলাদার বলেন, কিছুদিন ধরে আমাদের চরাঞ্চলে রাসেল ভাইপারের সংখ্যা বেড়েছে। মানুষ এখন চরে কৃষিকাজ করতেও ভয় পায়। আজ আমাদের এলাকার সাইফুল নামের এক ছেলে টেঁটা দিয়ে বিষাক্ত রাসেল ভাইপার সাপ ধরেছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট