,

বিয়ে করলেন সোনাক্ষী-জাহির, ছবি প্রকাশ্যে

news-image

বিনোদন ডেস্ক : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। রোববার (২৩ জুন) সন্ধ্যায় কাগজে-কলমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই জুটি।

আগে থেকেই সাদা পোশাকে বিয়ের আসরে উপস্থিত হওয়ার পরিকল্পনা ছিল সোনাক্ষী-জাহিরের। সেই পরিকল্পনামাফিক সাদা শাড়িতে সেজেছিলেন কনে সোনাক্ষী, সাদা পাঞ্জাবি গায়ে দিয়েছেন জাহির।

সাত বছর আগে এই দিনেই আলাপ হয়েছিল যুগলের। সব প্রতিবন্ধকতা পেরিয়ে বিশেষ এই দিনেই নতুন জীবন শুরু করলেন নবদম্পতি। বিয়ের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি শেয়ার করেছেন সোনাক্ষী।

সপ্তাহখানেক ধরেই জল্পনা ছিল সোনাক্ষী ও জাহির ইকবালের বিয়ে নিয়ে। তবে শুক্রবার থেকে চিত্রটা পরিষ্কার হয়ে যায়। মেহেন্দির অনুষ্ঠান থেকে শনিবার অভিনেত্রীর বাড়িতে পুজাপাঠ— সব কিছুই ক্যামেরাবন্দি হয়েছে।

রোববার আইনিভাবে বিয়ে সারেন এই জুটি। বিয়ের আগে বান্দ্রার একটি মসজিদ থেকে বের হতে দেখা যায় জাহিরকে। সেখান থেকে আশীর্বাদ নিয়েই নতুন পথচলা শুরু করেছেন তিনি।

এদিন রাত ৮টা থেকে শুরু হয়েছে সোনাক্ষী-জ়াহিরের রিসেপশনের অনুষ্ঠানে। নিমন্ত্রিত অতিথিদের জন্যও রয়েছে বিশেষ ‘ড্রেস কোড’। বিয়ের নিমন্ত্রণপত্রেই উল্লেখ করা হয়েছে, অতিথিরা যেন লাল রং ছেড়ে অন্য কোনও রঙের পোশাক পরেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট