সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জায়েদ খানের সঙ্গে অভিনয় করতে চান টয়া

news-image

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। শোবিজে বর্তমানে বেশ কিছুদিন ধরেই অনিয়মিত তিনি। যদিও দ্রুত কাজে ফেরার মাধ্যমে তাকে পর্দায় দেখতে পাওয়া যাবে বলে দর্শক-অনুরাগীদের আশ্বস্ত করেছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে টয়া পর্দায় ফেরা প্রসঙ্গে কথা বলেন। সেখানে বড় পর্দায় অভিনয় করলে কোন নায়ককে বেছে নেবেন, সে প্রসঙ্গেও কথা বলেন অভিনেত্রী।

সাক্ষাৎকারে সমালোচিত নায়ক জায়েদ খানের সঙ্গে সিনেমা করবেন কী না, এমন প্রশ্ন করা হয় টয়াকে। জবাবে অভিনেত্রী বলেন, ‘সবাই ওনার ফানি পার্টটাই দেখছে। কিন্তু এই ফানি মানুষটাকে দিয়েই এমন কিছু বের করানো সম্ভব, যা এখনও কেউ আবিস্কার করতে পারে নি। ওনাকে দিয়ে ভালো কিছু করানো যাবে, যদি কোনো ভালো ডিরেক্টর, কোনো ভালো গল্পে ওনার মতো করে কোন চরিত্র বের করে। তার অভিজ্ঞতা আছে, অনেক সিনেমায় কাজ করেছেন। কাজেই ওনার সাথে মিল করে এমন একটি গল্প হলে, বা গল্প ভালো হলে, ভালো কোনো চরিত্রে তার সাথে কেন কাজ করবো না?’

প্রসঙ্গত, বিভিন্ন কারণে সমালোচিত জায়েদ খান। কারণ হিসেবে ধরা হয়, ঢালিউডে ক্যারিয়ারের শুরুর দিকে সেভাবে ব্যবসাসফল সিনেমা উপহার দিতে পারেননি এই অভিনেতা। এছাড়াও তার অভিনয় দক্ষতা, সংলাপ উপস্থাপন, শারীরিক ভাষা, নাচ- কমবেশি অনেক বিষয় নিয়েই প্রশ্ন উঠেছে, সৃষ্টি হয়েছে সমালোচনা।

সাম্প্রতিক সময়ে দেশে-বিদেশে নানা ধরনের প্রচারণামূলক কাজে দেখা যায় জায়েদ খানকে। কখনও এসব কর্মকাণ্ডের মাঝে তিনি অপ্রাসঙ্গিক মন্তব্য করে বসেন যা নেটমাধ্যমে হাসি-বিদ্রুপের সৃষ্টি করে। ফলে এ নিয়েও অনেক ক্ষেত্রে নেটিজেনদের সমালোচনার তুঙ্গে চলে যান জায়েদ খান। তাই মনে করা হয়, অনেক শোবিজ তারকা জায়েদ খানের সঙ্গে কাজ করতে কিংবা তার ব্যাপারে মন্তব্য করতে আগ্রহী হননা। তবে ভিন্নতা দেখা গেলো অভিনেত্রী টয়ার ক্ষেত্রে।

এ জাতীয় আরও খবর

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ

মাকে নির্যাতনের জেরে রুবেলকে হত্যা, গ্রেপ্তার ৪ ভাই

সৌদি সফরে প্রধানমন্ত্রীর প্রতি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩