,

বিয়ে করলেন অভিনেত্রী সালহা নাদিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : বিয়ে করেছেন ছোটপর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। গতকাল শুক্রবার পারিবারিক আয়োজনে তাঁর বিয়ে সম্পন্ন হয়েছে। অভিনেত্রীর বরের নাম সালমান আরাফাত। তিনি নিজেও অভিনয় করেন।

শুক্রবার (২১ জুন) রাতে বরের সঙ্গে বেশ কয়েকটি বিয়ের ছবি শেয়ার করেছেন নাদিয়া। প্রথমে বিয়ের মঞ্চে বরের মুখোমুখি বসে থাকার একটি ছবি শেয়ার করে নাদিয়া লিখেন, আলহামদুলিল্লাহ! একইভাবে নাদিয়ার বরও দুজনের ছবিটি শেয়ার করে লিখেন, আলহামদুলিল্লাহ।

ছবিতে বর-কনে দুজনকেই একেবারে সাদা পোশাকে দেখা গেছে। দুই পরিবারের সদস্য ছাড়া শোবিজের কাউকে দেখা যায়নি।

তবে ছবি পোস্ট করা মাত্রই অভিনন্দনের বার্তায় ভাসছেন নাদিয়া। গোলাম সোহরাব দোদুল, নওশীন, আলমগীর নিলয়, ইমতিয়াজ বর্ষণ, সানজু জনসহ শোবিজের বহু মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন নাদিয়া ও সালমানকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট