,

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন

news-image

স্পোর্টস ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ব্রেন্ডন কিং। ঘরের মাঠের এই মেগা আসরে আর খেলা হচ্ছে না তার। এই টপ অর্ডার ব্যাটারের পরিবর্তে কাইল মেয়ার্সকে দলে নিয়েছে তারা। আজ শনিবার (২২ জুন) এক বিবৃতিতে মায়ার্সের অন্তভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সাইড স্ট্রেইনের চোট পান কিং। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই ওপেনার। পরে স্ক্যান রিপোর্টে জানা যায়, সহসাই মাঠে ফেরা হচ্ছে না তার। বদলি হিসেবে কায়ার্ল মায়ার্সকে দলে ভিড়িয়েছে উইন্ডিজ বোর্ড। আইসিসির টেকনিক্যাল কমিটি এই বদলি অনুমোদন দিয়েছে।

বিশ্বকাপের মূল ১৫ জনের বাইরে রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলে ছিলেন মায়ার্স। এবার কিংয়ের চোটে কপাল খুলে গেলো তার। উইন্ডিজের হয়ে ৩৭টি টি-টোয়েন্টিে ৩৬ ইনিংসে ২১.৩৮ গড়ে মায়ার্সের সংগ্রহ ৭২৭। যেখানে তার ফিফটি রয়েছে ৩টি। স্ট্রাইক রেট ১৪০.৬১।

সুপার এইটের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেমির দৌড়ে টিকে থাকার লড়াইয়ে গতকাল ৯ উইকেটের বড় ব্যবধানে তারা হারিয়েছে যুক্তরাষ্ট্রকে।

আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে টুর্নামেন্টের অপরাজিত দল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে রভম্যান পাওয়েলের দল। এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই ক্যারিবিয়ানদের সামনে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট