,

সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ৯

news-image

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া সেতু ভেঙে মাইক্রোবাস খালে ডুবে গেছে। শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত সেতুতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান (মিন্টু মল্লিক) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গাড়িটি ঝুঁকিপূর্ণ সেতু পার হতে গিয়ে ভেঙে খালে পড়ে ডুবে যায়। আমরা এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। গাড়িতে থাকা ব্যক্তিদের ভাষ্য অনুসারে আরও তিনজন গাড়িটিতে ছিল। ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন এবং বাসিন্দারা খালে ডুবে যাওয়া গাড়ি ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন। হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ইউপি সদস্য সাইফুল ইসলাম স্বপন বলেন, গতকালকে আমতলী উপজেলা চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের ছেলে স্কুলশিক্ষক মনিরুল ইসলামের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মনিরুলের শ্বশুরবাড়ি মাদারীপুরে। সেখান থেকে মাইক্রোবাসে করে অতিথিরা এসেছিলেন। আজকে দুপুরে গাড়ি নিয়ে তারা ঘুরতে বেড়িয়েছিলেন। মাইক্রোবাসটির সঙ্গে ৬-৭ জন যাত্রী নিয়ে আরেকটি ইজিবাইক ছিল। দুটি গাড়ি সেতুটি পার হতে গিয়ে ভেঙে নিচে পড়ে যায়। ইজিবাইকের যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও মাইক্রোবাসের মধ্যে ৯ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। এখনো তিনজন নিখোঁজ রয়েছে।

আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর হোসেন ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। নিখোঁজদের উদ্ধার করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট