,

১১ ওভারে ১৩০ করে রান রেট বাড়িয়ে নিল উইন্ডিজ

news-image

ক্রীড়া ডেস্ক : আগের ম্যাচে পাঁজরের চোটে ব্র্যান্ডন কিং ছিটকে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার এইটের ম্যাচে ওপেনিং করতে নামেন শেই হোপ। ওপেনিংয়ে নেমে একাই মারলেন ৮ ছক্কা। ৩ ছক্কা মেরে তাতে যোগ দিলেন নিকোলাস পুরান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সময় আজ সকালে দুই স্বাগতিকের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রকে হারিয়েছে ৯ উইকেট ও ৫৫ বল হাতে রেখে। এমন জয়ে রান রেট বাড়িয়ে নিয়েছে উইন্ডিজ।

বার্বাডোজে আজ আগে ব্যাট করতে নেমে ১২৮ রানে অলআউট হয় যুক্তরাষ্ট্র। ওয়েস্ট ইন্ডিজ ১০.৫ ওভারেই লক্ষ্য টপকে গেল।

এই জয়ে সেমিফাইনালে ওঠার দৌঁড়ে ভালোভাবেই টিকে রইল ওয়েস্ট ইন্ডিজ। আর টানা দুই হারে যুক্তরাষ্ট্রের বিদায় প্রায় নিশ্চিত। পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে উইন্ডিজ। দুই ম্যাচ জিতে শীর্ষ আছে দক্ষিণ আফ্রিকা। রান রেটে পিছিয়ে থেকে তিনে ইংল্যান্ড।

পাওয়ার প্লেতে উন্ডিজ করে বিনা উইকেটে ৫৮ রান। হোপ ২৬ বলে ফিফটি পূর্ণ করেন। সপ্তম ওভারের শেষ বলে ১৫ রান করে ফেরেন জনসন চার্লস। তাতে ৬৭ রানের জুটি ভাঙে।

পরের গল্পটা শুধুই হোপ আর পুরানের। হোপ ৮ ছক্কা ও ৪টি চারে ৩৯ বলে ৮২ রানে অপরাজিত থাকেন। পুরান ৩ ছক্কা ও ১ চারে ১২ বলে অপরাজিত থাকেন ২৭ রানে।

হোপ দারুণ ইনিংস খেললেও ম্যাচসেরা হয়েছেন ১৯ রান দিয়ে ৩ উইকেট নেওয়া রস্টন চেস। অ্যারন জোনস, কোরি অ্যান্ডারসন ও হারমিত সিংকে আউট করেন চেস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি চেসের ক্যারিয়ার সেরা বোলিং।

তার আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই টেইলরকে হারায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়েন গাউস (২৯) ও নিতিশ (২০)। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র। আলি খানের ৬ বলে অপরাজিত ১১ এবং মিলিন্দের ১৮, শেদলি ফনের ১৮ তে ১২৮ এর পুঁজি পায় যুক্তরাষ্ট্র।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯