,

ছয় মাসের অন্তঃসত্ত্বা দীপিকা, বেবিবাম্প নিয়ে এলেন প্রকাশ্যে

news-image

বিনোদন ডেস্ক : দীপিকা পাডুকোন কি আদৌও প্রেগন্যান্ট কিনা তা নিয়ে নানা জনের নানা প্রশ্ন ছিল। যারা দীপিকার বেবি বাম্প নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাদের একেবারে চুপ করিয়ে দিয়েছেন বেশ কিছু ছবি দিয়ে।

বুধবার সন্ধ্যায় তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁর বেবি বাম্প একেবারে স্পষ্ট। তবে ছবিতে দীপিকার মুখ দেখা না গেলেও, তাঁকে কালো পোশাকে পোজ দিতে দেখা গিয়েছে। তাঁর বেবি বাম্পও স্পষ্ট দেখা যাচ্ছিল। এরপর সন্ধ্যায় তাকে ‘কলকি ২৮৯৮ এডির’ অনুষ্ঠানে দেখা যায়। যেখানে দীপিকার বেবি বাম্পের পাশাপাশি সকলের নজর কেড়েছে তাঁর হাই হিল। যে কারণে নেটদুনিয়ায় তাঁকে নিয়ে নানা আলোচনাও হচ্ছে।

এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা দীপিকা। ভক্তেরা সবসময়ই মুখিয়ে তাঁকে একঝলক দেখার জন্য। সেই ইচ্ছে এবার পূরণ বলা চলে। কালকির ওই ইভেন্টে হবু মাকে দেখাচ্ছিল অসাধারণ। তবে অনেকেই তাঁর হাই হিল পরায় রীতিমতো ক্ষুব্ধ। ছয় মাসের গর্ভবতী এই ধরনের হাই হিল পরায় প্রচুর সমালোচিতও হয়েছিলেন। কেউ লিখেছেন, গর্ভাবস্থায় এমন হাই হিল, সত্যিই বিপজ্জনক। কারও মতে আবার, যতই সুন্দর দেখতে হোক না কেন, এই সময়ে এমন হাই হিল পরা একেবারে উচিত নয়। কেউ লিখেছেন, গর্ভাবস্থায় কে এমন হাই হিল পরে? প্রায় সবারই নজর তাঁর হিলের দিকে বলা চলে।

কালকির অনুষ্ঠান চলাকালীন, দীপিকা তাঁর বেবি বাম্প সম্পর্কে মুখ খুলেছিলেন এবং প্রভাসেরও ভূয়সী প্রশংসা করেছেন। অভিনেত্রী বলেছিলেন কী ভাবে তিনি সেটে সমস্ত সহকর্মীদের খাওয়াতেন। দীপিকা বলেন, ‘তিনি আমাকে যে খাবার খাওয়াচ্ছেন তাতেই আমি এমন হয়েছি। প্রতিদিন ও এভাবে যত্ন নিয়েছে সেটে।’

দীপিকা ও প্রভাস ছাড়াও ‘কালকি ২৮৯৮ এডি’-তে অমিতাভ বচ্চনকেও দেখা যাবে। ২৭ জুন মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট