,

বিচ্ছেদ লড়াইয়ের মাঝে সন্তান চাইলেন ব্রাড পিট

news-image

বিনোদন ডেস্ক : হলিউড জুটি ব্রাড পিট ও অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এক সময়ের নামকরা এই জুটি ধরা দিয়েছেন হলিউডের একাধিক সিনেমায়। ২০০৯ সাল থেকে অভিনেত্রী অ্যাঞ্জেলিনা সাথে সংসার পেতেছেন ব্রাড। কিন্তু তাদের সম্পর্ক নিয়ে এখন আলোচনা কম নয়। অনেকদিন ধরেই তাদের বিচ্ছেদ নিয়ে কথা শোনা যাচ্ছিল। বিষয়টি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে; অর্থাৎ সম্পর্কের শেষ প্রান্তে এই বিখ্যাত জুটি।

এদিকে ব্রাড-অ্যাঞ্জেলিনার বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই অভিনেতা জানালেন, তার আরও সন্তান চান। তবে সেটা অ্যাঞ্জেলিনার কাছ থেকে নয়, প্রেমিকা ইনেস দে রামোন এর কাছ থেকে। কিন্তু ব্র্যাড পিট এমন একটি সময় মন্তব্যটি করলেন, যখন অভিনেতার আগের পক্ষের সন্তানদের সঙ্গে টানাপড়েন চলছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিরোর এর খবর, অ্যাঞ্জেলিনার সঙ্গে বিচ্ছেদের আইনি লড়াইয়ের মধ্যেই পরস্পরের কাছাকাছি আসেন ব্র্যাড ও ইনেস। এই কঠিন সময়ে ব্রাড এর সুখ এখন তার ৩৪ বছর বয়সী এই প্রেমিকা; তার কাছেই প্রশান্তি পান এই হলিউড অভিনেতা।

ব্রাড-ইনেসের বয়সের পার্থক্য প্রায় ২৬ বছরের। অভিনেতা জানান, ইনেসের সঙ্গে সম্পর্ক ব্র্যাডের জীবন আরও সুখকর করে তুলেছে। অভিনেতার কথায়, ‘ইনেস এখনও অল্পবয়সী। ইনেস যদি সন্তানধারণ করতে চায়, আমি পুরোপুরি রাজি।’

তবে ইনেসের সঙ্গে লম্বা জীবন কাটানোর জন্য সম্পর্কে জড়িয়েছেন বলে দাবি ব্রাড পিটের। অভিনেতা মনে করেন, ইনেস ধৈর্যশীল, তাই আগের সম্পর্কের তুলনায় এই সম্পর্ক আরও মসৃণ হবে।

এদিকে ব্রাডের মনোমালিন্য চলছে সন্তানদের সঙ্গেও। তাদের মায়ের সঙ্গে বিচ্ছেদ হলে বাবার পদবি সরিয়ে ফেলতে তৎপর দুই কন্যা। যোগাযোগ নেই বাকি চার সন্তানের সঙ্গেও। বাবার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলে তারা। তাই অতীতে আবদ্ধ না থেকে আবার নতুন করে জীবন শুরু করতে চাইছেন তিনি।

উল্লেখ্য, ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনার ছয় সন্তানের নাম ম্যাডক্স, জাহারা, শিলোহ, প্যাক্স এবং যমজ নক্স ও ভিভিয়েন। তারা বর্তমানে জোলির অভিভাবকত্বে রয়েছে। ২০১৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন জোলি-পিট। তবে দুই বছরের দাম্পত্য জীবন পার করে আলাদা হয়ে যান। বর্তমানে তাদের বিচ্ছেদ ও সম্পত্তির বণ্টনের লড়াই আদালতে চলমান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট