,

তুফান সিনেমা দেখতে গিয়ে হল ভাঙচুর করলো দর্শকেরা

news-image

বিনোদন ডেস্ক : রাজধানীর মধুমিতা সিনেমা হলে ব্লাকে সিনেমার টিকিট বিক্রির অভিযোগ এসেছে। এ সময় তুফান সিনেমার টিকিট না পেয়ে হল ভাঙচুর করেছে উত্তেজিত দর্শকেরা। ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দুই কালোবাজারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে রাজধানীর মতিঝিলে অবস্থিত মধুমিতা হলে তুফান সিনেমা চলাকালে ভাঙচুরের এই ঘটনা ঘটে। এ সময় হলের পোস্টার ডিসপ্লে, চেয়ার ও দরজার গ্লাস ভাঙচুর করা হয়।

জানা গেছে, বেশ কয়েকজন দর্শক একত্রিত হয়ে হলের অভ্যন্তরে ঢুকে তাণ্ডব শুরু করে। এ সময় লাথি দিয়ে হলের দরজা ভাঙেন কয়েকজন উত্তেজিত দর্শক। ঢিল ছুঁড়ে ভাঙা হয় দরজার গ্লাস। ছিড়ে ফেলা হয় দেয়ালে সাটানো পোস্টার, ভেঙে ফেলা হয় পোস্টার বোর্ড।

এ সময় তুফান সিনেমা দেখতে আসা দর্শকদের অভিযোগ, অনেকদিন ধরেই মধুমিতা সিনেমা হলে টিকিট কালোবাজারি হয়ে আসছিল। গতকাল সোমবার তুফান সিনেমার মুক্তি হওয়ার পর পরই পর্যাপ্ত টিকিট বিক্রি হয়ে যায়। এরপর মঙ্গলবার সন্ধ্যা ৬ টার শো দেখার জন্য মধুমিতা হলে দর্শকের চাপ বেড়ে গেলে টিকিটের সংকট সৃষ্টি হয়। সেই সুযোগে কালোবাজারির সুযোগ নেন কিছু অসাধু লোক। দর্শকদের অভিযোগ, হল কর্তৃপক্ষের যোগসাজশে ব্লাকে বিক্রি হচ্ছিল তুফানের টিকিট।

এক পর্যায়ে ব্লাকে টিকিট বিক্রি করা ওই কালোবাজারিদের সঙ্গে সংঘর্ষে জড়ান দর্শকেরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই কালোবাজারিকে গ্রেপ্তার করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট