বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘অনির্বাচিত এ সরকারের উপর ভর করে লুটপাট করছে সরকারি কর্মকর্তারা’

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার নীরব ও নতজানু। সমুদ্র সীমানায় মিয়ানমারের যুদ্ধ জাহাজ, এটি বাংলাদেশের সার্বভৌমের উপর হুমকি। দেশের স্বাধীনতা রক্ষায় এ সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখনই এ সরকারের পদত্যাগ করা উচিত।

রোববার দুপুরে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়াস্থ নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন।

বেনজীর-আজিজের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, অনির্বাচিত এই সরকারের উপর ভর করে লুটপাট করছে সরকারি কর্মকর্তারা। আজ থলের বিড়ালের মতো সব বেরিয়ে আসছে। বেনজীর-আজিজদের আওয়ামী লীগই বলির পাঠা বানিয়েছে। সাবেক ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়ার অনেক ফিরিস্তি বের হচ্ছে। শাসন ব্যবস্থা এ সরকারের নিয়ন্ত্রণের বাইরে। দেশ পরিচালনায় এ সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে তাদের পদত্যাগ দাবি করেন তিনি।

নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি ছিল না। তারপরেও আওয়ামী লীগ নির্বাচন নিরপেক্ষ করতে পারেনি। কারণ তারা রাষ্ট্র যন্ত্রকে নিয়ন্ত্রণ করে, নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ন্যায় সংগত আন্দোলন কখনও ব্যর্থ হয় না। সরকারের দমননীতির কারণে সাময়িকভাবে কিছুটা গতি কমেছে, যা আগামীতে আরও বেগবান হবে। এখন শুধু বিএনপি একাই মাঠে নেই, সঙ্গে ৬৩টি রাজনৈতিক দল একত্রিত হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

সংবাদ-কর্মীদের উদ্দেশে করে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকরা সাহস করে অনেক কিছু বলতে পারেন না। সাহস করে না বললে এক সময় মিডিয়া থাকবে না। ১৯৭৫ সালে ১৬ জুন আওয়ামী লীগ সরকার ৪টি পত্রিকা বাদে সব বন্ধ করে দিয়েছিল। সেই সময় অনেক সংবাদকর্মী করুণ অবস্থা পার করেছিল। আসল কথা আপনারা সংবাদ-কর্মীরা মালিক পক্ষের ইচ্ছার বিরুদ্ধে কিছু বলতে পারবেন না।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ-সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি