,

কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল সোমবার পবিত্র ঈদুল আজহা। ঈদের জামাত মাঠে হবে না মসজিদে, কোরবানি কোথায় করা সম্ভব হবে এর সব কিছুই নির্ভর করবে আবহাওয়ার ওপর। এরই মধ্যে ঈদের দিন রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য জায়গায় সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঈদের একদিন পর থেকে দক্ষিণাঞ্চল ও ঢাকার দিকে বৃষ্টি শুরু হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, চলতি সপ্তাহজুড়ে দেশে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলে বেড়েছে গরম। শুধু তাই নয়, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অনুভূত হচ্ছে অস্বস্তিভাব। এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সেই হিসেবে গরম থাকতে পারে ঈদ পর্যন্ত। তবে ঈদের পর বৃষ্টির আভাস রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯