,

শেষ মুহূর্তে ‘ঢাকা স্টেশন’ থেকে ট্রেনের ছাদে ঘরমুখো যাত্রীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। শেষ মুহূর্তে ‘ঢাকা রেলওয়ে স্টেশন’ থেকে ট্রেনের ছাদে ‍উঠে বাড়ি যাচ্ছেন ঘরমুখো যাত্রীরা।

ঈদযাত্রার গত ৩ দিন যা পাহারা দিয়ে রেখেছিলেন রেলওয়ের কর্মকর্তারা, সেটি আর ধরে রাখতে পারেননি তারা। ফলে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৭) ছাদভর্তি মানুষ নিয়ে ঢাকা ছেড়েছে।

শনিবার (১৫ জুন) রাতে ঢাকা রেলওয়ে স্টেশন করে এমন চিত্র দেখা গেছে।

দেখা গেছে, স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের রেক দেওয়া মাত্রই ঘরমুখো মানুষেরা ভিড় করতে শুরু করে। কিছু সময়ের মধ্যে পুরো ট্রেন মানুষে ভরে যায়। এরপর অবশিষ্ট মানুষ উঠতে থাকে ট্রেনের ছাদে। রাত ৮টা ৪৫ মিনিটে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও অবশেষে রাত ৯টার দিকে ছাদভর্তি মানুষ নিয়ে ট্রেনটি ঢাকা ছাড়ে।

রেলওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে, বাস্তবতা ও উৎসবমুখর পরিবেশের কারণে তারা যাত্রীদের সঙ্গে জোর করতে পারেননি।

প্রতিবার বাঁশের গেট করে যাত্রীদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে চাইলেও শেষের দুইদিনে তা আর টিকে না। র‍্যাব, পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ রেলওয়ে কর্তৃপক্ষ শেষের দুইদিন অতিরিক্ত যাত্রী ঠেকাতে ব্যর্থ হয়ে যায়।

ঢাকা বিভাগীয় রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, আজ (শনিবার) ও রোববার যাত্রী আটকে রাখা সম্ভব নয়।

গত বৃহস্পতিবার রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম ঢাকা রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন, এবার তিনি এ প্লাস পাবেন। তবে কমলাপুরে নিয়োজিত রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুরুর দিকে যাত্রীসেবা মান ধরে রাখা গেলেও শেষের দিকে এসে এটি আর পারা যায় না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯