,

মোটরসাইকেল চালককে চাপা দিয়ে টেনে নিয়ে গেল বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে বিনিময় পরিবহনের একটি বাসের চাপায় আক্কাস (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেল চালককে চাপা দিয়ে বাসটি কিছুদূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

শনিবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানী কবরস্থানের ঢাকা গেটের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহান হক বলেন, শনিবার বেলা সাড়ে ১১টায় একটি মোটরসাইকেল বনানীর ২৭ নম্বর থেকে ইউটার্ন নিয়ে উত্তরার দিকে যাচ্ছিল। হঠাৎ বিনিময় পরিবহনের বাসটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।

তিনি বলেন, বিনিময় পরিবহনের বাসটি ট্রাফিক সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে চালিয়ে পেছন থেকে ওই বাইকে ধাক্কা দেয়। এতে বাইকের চালক বাসের নিচে চলে যান।

বনানী থানার এসআই জানে আলম বলেন, নিহতের নাম আক্কাস। তার বয়স আনুমানিক ৫৫ বছর। তার গ্রামের বাড়ি বগুড়া। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন, নিহত আক্কাস আগে সরকারি চাকরি করতেন। বর্তমানে এসকিউ ক্যাবলসে টার্ন্সপোট নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এদিকে ঘাতক বাসের চালক ও হেলপারকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট