,

বাংলাদেশকে হারিয়ে বাড়ি ফিরতে চায় নেপাল

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও হেরেছে নেপাল। প্রোটিয়াদের দেয়া ১১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১৪ রান তুললে ১ রানে হেরে যায় নেপাল। দুর্ভাগ্যের এই হারে বিশ্বকাপ থেকেও বিদায় নিতে হয়েছে তাদের।

নেপালের বিদায় হলেও গ্রুপ ‘ডি’ থেকে নাটকীয়তা শেষ হয়নি। শ্রীলঙ্কা আগেই ছিটকে যাওয়ায় কাগজে কলমে সুপার এইটের দৌড়ে আছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। অলৌকিক কিছু হলেই সুপার এইটের বাইরে থাকতে হতে পারে বাংলাদেশের।

বাংলাদেশের জন্য সমীকরণ হচ্ছে নেপালকে হারাতে হবে। যদি কোনো কারণে সেন্ট ভিনসেন্টে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয় তাতেও টাইগাররা চলে যাবে সুপার এইটে। কিন্তু সোমবার বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে হারে ও নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে পারে তাহলে সম্ভাবনা আছে ডাচদেরও। তখন হিসাব হবে নেট রান রেটের। বর্তমানে টাইগারদের রানরেট যেখানে ০.৪৭, নেদারল্যান্ডসের সেখানে -০.৪০।

নেপালকে সহজ প্রতিপক্ষ হিসেবে ভাবার কোনো কারণ নেই টাইগারদের। কারণ এই নেপালের বিপক্ষেই হারতে হারতে কোনোমতে ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যেই নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হুঙ্কার দিয়ে রাখলেন নেপালের অধিনায়ক রোহিত পৌডেল।

ম্যাচশেষে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা নক আউট হত। আমার মনে হয় পরের ম্যাচটা আমরা গৌরবের জন্য খেলব। বিশেষ করে আমরা টেস্ট খেলুড়ে দলকে হারাতে চেয়েছিলাম, দুর্ভাগ্যবশত সেটা আজকে হয়নি। তবে আমরা পরের ম্যাচে সেটা করতে চাই। যে আত্মবিশ্বাস পেয়েছি, সেটা ধরে রাখতে চাই।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট