,

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ১৩ কি‌লো‌মিটার অংশে যানজট-ধীরগ‌তি‌

news-image

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু সেতুতে রাতে একাধিকবার টোল আদায় বন্ধ থাকায় ১৩ কি‌লো‌মিটার অং‌শে থে‌মে থে‌মে যানজটের সৃষ্টি হয়েছে। আবার কোথাও কোথাও ধীরগ‌তি‌তে চলাচল ক‌রছে যানবাহন।

শ‌নিবার (১৫ জুন) ভোর থে‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের এলেঙ্গা থেকে সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৩ কি‌লো‌মিটার সড়‌কে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এর আগে শুক্রবার (১৪ জুন) দিবাগত রা‌ত ১২টার পর থে‌কে গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধ‌ু  সেতু‌তে প‌রিবহ‌নের চা‌পের কার‌ণে টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে মহাসড়‌কের যান‌জ‌ট বে‌ড়ে‌ যায়। যানজ‌টের কারণে চরম ভোগা‌ন্তি পোহা‌তে হ‌চ্ছে ঈদে ঘরমু‌খো যাত্রী ও চালক‌দের।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ভোররাত থে‌কে এখন পর্যন্ত মহাসড়‌কে প‌রিবহনের ধীরগ‌তি র‌য়েছে।  চালকদের বেপরোয়াভা‌বে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে মহাসড়‌কে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সা‌থে সা‌থে দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট