,

সায়েদাবাদ বাস টার্মিনালে ভোক্তার অভিযান

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রয় বন্ধে বাস কাউন্টারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। বৃহস্পতিবার (১৩ জুন) বেলা পৌনে ৩টায় সায়েদাবাদ বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) মো. আব্দুস সালাম ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ।

অভিযানে শ্যামলী এন আর ট্রাভেলসের বিক্রিত টিকিট পর্যালোচনা করে ভোক্তা অধিদপ্তর জানতে পারেন ঢাকা-বরিশাল, ঢাকা-পটুয়াখালী রুটে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে টিকিট বিক্রয় করা হয়েছে। কাউন্টার ম্যানেজার প্রসেনজিৎ ঘোষ স্বেচ্ছায় এ অপরাধ স্বীকার করেছেন। ভবিষ্যতে আর বেশি মূল্যে টিকিট বিক্রয় করবেন না মর্মে অঙ্গীকার করেন তিনি।

এ ঘটনায় বিধি মোতাবেক অভিযুক্ত প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এ সময় বাস কাউন্টারগুলোকে মৌখিক সতর্ক করা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট