,

ঢাকায় স্বস্তির বৃষ্টি

news-image

কয়েক দিন ধরেই তীব্র তাপে পুড়ছে নগরবাসী। সঙ্গে ভ্যাপসা গরম। আর এতেই অস্বস্তিতে জনজীবন। এমন পরিস্থিতিতে স্বস্তির বৃষ্টি দেখা দিয়েছে রাজধানী ঢাকায়।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে ঢাকার বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে দেখা গেছে। এর আগে গত ১০ জুন রাজধানীর কয়েক জায়গায় বৃষ্টি হয়েছিল।

আজ আবহাওয়াবিদ বজলুর রশীদ গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার দেশের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। দেশে গত মাসের শেষ দিকেই মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। তবে দেশজুড়ে বৃষ্টি এখনো শুরু হয়নি।

আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। এ ছাড়া লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে বুধবার (১২ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছিল, বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট