মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাচদের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে টানটান লড়াইয়ের ম্যাচে রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ শুরুর পর দক্ষিণ আফ্রিকার সঙ্গে লো স্কোরিং ম্যাচে ৪ রানের হারে হৃদয় ভেঙেছে বাংলাদেশের। সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল।

টিম টাইগার্সের এবারের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সেন্ট ভিনসেন্টে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

এবারের টুর্নামেন্টে ফর্ম বিবেচনায় ধারণা করা হচ্ছে, নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের বিচারে ডাচদের চেয়ে এগিয়েই থাকবে বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসকে দু’বার হারিয়েছে টাইগাররা। ২০১৬ সালে ধর্মশালায় এবং ২০২২ সালে হোবার্টে ডাচদের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। সব মিলিয়ে চারবারের সাক্ষাতে ডাচদের বিপক্ষে তিন ম্যাচ জিতেছে টাইগাররা।

ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে অবশ্য ৮৭ রানের হারের লজ্জা পেয়েছিল বাংলাদেশ। ওই হারের কারণে সমালোচনার মুখে পড়েছিল টাইগাররা। আবারও অন্য এক বিশ্বকাপে নেদারল্যান্ডসের সাথে দেখা হচ্ছে বাংলাদেশের। নেদারল্যান্ডসের কাছে ওয়ানডে বিশ্বকাপে লজ্জাজনক হারের প্রতিশোধ নিতে মরিয়া থাকতে পারে বাংলাদেশ।

এই ম্যাচ ঘিরে অনেক প্রশ্নের উত্তরের খোঁজে বাংলাদেশ দল। সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। যে কারণে এই ম্যাচ তার জন্য মহাগুরুত্বপূর্ণ। এ ছাড়া ছন্দে নেই বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটাররাও। আর গুরুত্বপূর্ণ এমন ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ এ নিয়েও আগ্রহের কমতি নেই।

যেমন হতে পারে বাংলাদেশের একাদশ-
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ