,

ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসা কৃতি ছাত্রদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান 

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসা ব্রাক্ষণবাড়ীয়া ‘র হেফজ বিভাগে ৩০ পারা কুরআন শরীফ হেফজ সম্পন্নকারী দুই হাফেজুল কুরআন ও ১৪৪৪/৪৫ হিজরি শিক্ষাবর্ষের কৃতিছাত্রদের মাঝে ক্রেস্ট প্রদান উপলক্ষে (১২ জুন)  বুধবার বাদ মাগরিব মাদরাসা মিলনায়তনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসা ব্রাক্ষণবাড়ীয়া’র পরিচালক মুফতী মোহাম্মদ এনামুল হাসান এর পরিচালনায় উক্ত দোয়া মাহফিলে  জামিয়া ইসলামিয়া  ইউনুছিয়া মাদরাসা ব্রাক্ষণবাড়ীয়া’র  ভাইস প্রিন্সিপাল মাওলানা আখতারুজ্জামান, ব্রাক্ষণবাড়ীয়া জেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা’র সিনিয়র উস্তাদ মুফতী সিবগাতুল্লাহ নূর, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সিনিয়র উস্তাদ মুফতী রাকিবুল হাসান তাজ,কারী আনিছুর রহমান।
ব্রাক্ষণবাড়ীয়া রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো: শাহজাদা,ব্রাক্ষণবাড়ীয়া জেলা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, দৈনিক মানবজমিন প্রতিনিধি জাবেদ রহিম বিজন,মাই টিভির প্রতিনিধি কাউসার ইমরান, দৈনিক হালচাল এর বার্তা সম্পাদক সৈয়দ মোঃ আকরাম, দৈনিক দিনকাল প্রতিনিধি নিয়াজ খান বিটু,এন টিভির প্রতিনিধি শিহাব উদ্দিন বিপু সহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিবৃন্দগণ ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসার শিক্ষা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সল্প সময়ের মধ্যে ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসা থেকে দুইজন কুরআনে হাফেজ উপহার দিতে পারা সত্যিই খুব প্রশংসার দাবি রাখে। দুইজন কুরআনে হাফেজ হওয়া প্রমাণ করে যে, ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসা আগামী দিনে মুসলিম মিল্লাতের যোগ্য অনুসারী তৈরি করতে সক্ষম হবে। বক্তাগণ দুইজন কুরআনে হাফেজ সহ কৃতি ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করার পাশাপাশি ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসা উন্নতিকল্পে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯