মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বোলিংয়ে ভারত

news-image

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে রীতিমতো সারপ্রাইজ প্যাকেজ হিসেবে আবির্ভাব হয়েছে যুক্তরাষ্ট্রের। ক্রিকেটে একেবারে নতুন এই দেশটি তাদের ভয়ডরহীন খেলা দিয়ে মন জয় করে নিয়েছে ক্রিকেট ভক্তদের। এবার তাদের সামনে ক্রিকেটের অন্যতম বড় নাম ভারত। নিউইয়র্কে কিছুক্ষণের মধ্যে শুরু হওয়া সেই ম্যাচে আগে বোলিং করবে রোহিতরা।

বুধবার (১২ জুন) নিউইয়র্কে লো স্কোরিংয়ের জন্য ইতিমধ্যে বিখ্যাত হয়ে যাওয়া নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের শেষ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়া ম্যাচে যে জিতবে সেই দলই সুপার এইটে পা রাখবে। তাই দুই দলের কাছেই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ।

এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি কথা হয়েছে নিউইয়র্কের ড্রপইন পিচ নিয়ে। আজই শেষ ম্যাচ এই মাঠেই অনুষ্ঠিত হবে। এরপর ধ্বংস করে ফেলা হবে এই স্টেডিয়াম৷ নিউইয়র্কের শেষ ম্যাচটি তাই অনেক দিক দিয়েই বিশেষ।

বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রকে সেভাবে গোণায় ধরেনি কেউ। তবে পাকিস্তানকে হারিয়ে ঠিকই নতুন করে নিজেদের চিনিয়েছে তারা । নাসাউ কাউন্টির ড্রপইন পিচে অঘটন ঘটাতেই চাইবে তারা। ব্যাটিং ও বোলিং দুই ডিপার্টমেন্টেই বিপজ্জ্বনক খেলোয়াড় আছে যুক্তরাষ্ট্রের।

আজকের ম্যাচটা অবশ্য যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন খেলোয়াড়ের জন্য নিজেদের মাতৃভূমির বিপক্ষে খেলার অনূভুতি। তবে নিজের দেশের জন্য ঠিকই জয় চাইবে তারা।

ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্র পাচ্ছে না তাদের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলকে। হালকা ইনজুরি থাকায় তাকে বিশ্রাম দেয়া হয়েছে। তার বদলে এই ম্যাচে খেলছেন শায়ান জাহাঙ্গীর।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশভ পন্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং।

যুক্তরাষ্ট্র একাদশ: স্টিভেন টেইলর, শায়ান জাহাঙ্গীর, আন্দ্রেস গাউস (উইকেটকিপার), অ্যারন জোন্স (অধিনায়ক), নিতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, শ্যাডলি ফন শ্চ্যালওয়াক, জাসদীপ সিং, সুরব নেত্রাভালকার ও আলি খান।

এ জাতীয় আরও খবর

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ