,

গরমে পুলে নেমে রোম্যান্সে কাঞ্চন-শ্রীময়ী

news-image

বিনোদন ডেস্ক : ওপার বাংলার অভিনেতা কাঞ্চন মল্লিকের নতুন বিয়ের এক বছরও পার হয়নি। অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করার পর সে হিসেবে নবদম্পতিই এই যুগল। এরই মধ্যে বিয়ের প্রথম বছরেই জামাইষষ্ঠী পেলেন কাঞ্চন। এবার অভিনেতার শ্বশুরবাড়িতেই হয়েছে এই আয়োজন।

এদিকে কলকাতার তাপমাত্রাও ইদানীং বাড়তি। তাই গরম থেকে স্বস্তি পেতে জামাইষষ্ঠীর দিনেই স্ত্রী শ্রীময়ীকে নিয়েই সুইমিংপুলে ডুব দিলেন কাঞ্চন। আর তারই একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। অবশ্য ছবিটি পোস্ট করেছিলেন শ্রীময়ী নিজেই।

ওই ছবিতে দেখা যায়, গরমে শরীরকে শান্তি দিতে একটি সুইমিং পুলে নেমেছেন কাঞ্চন-শ্রীময়ী। এ সময় শ্রীময়ীর পরনে ছিল শুধু সুইমিং কস্টিউম। আর খালি গায়ে ছিলেন কাঞ্চন। অভিনেত্রীর সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। শ্রীময়ীর কাঁধে হাত রেখে হাতের উপর রেখেছেন মুখ।

ওই ছবিতে শ্রীময়ী লেখেন, ‘খুব গরম পড়েছে,তাই’।

এর আগে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জামাইষষ্ঠী নিয়ে শ্রীময়ী জানিয়েছেন, তাদের বাড়িতে জামাইষষ্ঠী মানেই শুধু পেট ভর্তি খাওয়া নয়। বরং রয়েছে নানা রীতিনীতি। জামাইয়ের হাতে তুলে দিতে হয় কাঁঠাল পাতায় পাঁচ ফল, নতুন জামা কাপড়। পাশাপাশি হাতে বেঁধে দিতে হয় হলুদ সুতো, আর পাখা দিয়ে বাতাস করবে শাশুড়ি।

চলতি বছর ১৪ ফেব্রুয়ারিতে কাগজে কলমে বিয়ে সারেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। পরে গত ২ মার্চ পারিবারিক সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন তারা। কলকাতার এক পাঁচতারা হোটেলে ৬ মার্চ অনুষ্ঠিত হয় তাদের রিসেপশন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট