,

আদালতে লোহার খাঁচা রাষ্ট্রের জন্য কলঙ্ক: আ স ম রব

news-image

নিজস্ব প্রতিবেদক : আদালতে লোহার খাঁচা রাষ্ট্রের জন্য কলঙ্ক বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। বুধবার (১২ জুন) সংগঠনের সভাপতি আ স ম আব্দুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই মন্তব্য করেন।

তারা বলেন, লোহার খাঁচা হিংস্রতার প্রতীক। এটা শুধু হিংস্র পশুর বেলায় ব্যবহার করা হয়। কোনোক্রমেই এটা মানুষের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আদালত কোনো চিড়িয়াখানা নয়, আদালত হচ্ছে ন্যায় বিচারের প্রতিষ্ঠান। সুতরাং মুক্তিসংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশের আদালতে লোহার খাঁচা সংরক্ষণ করা- মুক্তিযুদ্ধের কলঙ্ক হিসেবে প্রতিভাত হচ্ছে।

তারা বলেন, সরকার ভিন্ন মত-পথকে স্তব্ধ করার মাধ্যমে ভয়ঙ্কর ভয়-ভীতি ছড়িয়ে দেওয়ার কৌশলে আদালতে লোহার খাঁচা প্রতিস্থাপন করেছে। এটা জাতির বুকে রক্তক্ষরণের নামান্তর। লোহার খাঁচা সরকারের প্রতীক হিসেবে চিহ্নিত হচ্ছে এবং সরকারের স্বরূপ উন্মোচিত হচ্ছে। লোহার খাঁচার অমর্যাদার অগ্নি থেকে বাংলাদেশের গৌরব ডক্টর মুহাম্মদ ইউনূস পর্যন্ত রেহাই পাচ্ছে না। প্রতিনিয়ত আদালতে হাজার হাজার মানুষকে অমর্যাদার ভয়ঙ্করতায় ঠেলে দেওয়া হচ্ছে।

জেএসডির শীর্ষ দুই নেতা বলেন, লোহার খাঁচার ব্যবহার- মুক্তিসংগ্রামের বিনিময়ে অর্জিত রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে চরম সাংঘর্ষিক। মানুষের মানবিক মর্যাদা সুরক্ষার প্রশ্নে অতি দ্রুত সকল আদালত থেকে লোহার খাঁচা অপসারণ করে এই প্রশ্নের নিষ্পত্তি করতে হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত