মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপাল-শ্রীলঙ্কার ম্যাচ পণ্ড হওয়ায় যে লাভ বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : চলমান বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের কাছে হেরে সুপার এইটের লড়াই থেকে অনেকটাই ছিটকে গিয়েছিল শ্রীলঙ্কা। তবে কাগজে-কলমে যতটুকু আশা ছিল, বৃষ্টির কারণে নেপাল ম্যাচ পরিত্যক্ত হলে সেই আশাটুকুও শেষ হয় হাসারাঙ্গাদের।

শ্রীলঙ্কা-নেপাল ম্যাচের দিন সকাল থেকেই সেখানে তুমুল বৃষ্টিপাতে ভেজা ছিল পুরো আউটফিল্ড। থেমে থেমে বৃষ্টির কারণে হতে পারেনি টসও। বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করার পর ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা। এতে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। ১ পয়েন্ট করে নিয়ে সবার নিচের দুটি স্থানে আছে তারা। পয়েন্ট ভাগাভাগি হওয়ায় লঙ্কানদের শেষ আটের সম্ভাবনা প্রায় শেষ।

শ্রীলঙ্কার কপাল পুড়লেও দক্ষিণ আফ্রিকার জন্য এই ফলাফল বেশ আনন্দের। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার এইট নিশ্চিত হয়ে গিয়েছে এইডেন মার্করামের দলের। প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের সেরা আটে উঠেছে তারা।

এই ম্যাচ ভেস্তে যাওয়ায় বাংলাদেশের জন্য সুপার এইটে যাওয়ার সমীকরণ এখন অনেকটাই সহজ। পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বড় ব্যবধানে জিততে পারলেই শেষ আট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে শান্তদের। আগামীকাল বৃহস্পতিবার (১৩ জুন) নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে নেদারল্যান্ডস ও বাংলাদেশ।

শ্রীলঙ্কার আশাও একেবারে শেষ হয়ে যায়নি। তবে অনেক যদি আর কিন্তুর উপর নির্ভর করছে ওয়ানিন্দু হাসারাঙ্গাদের ভাগ‍্য। বাংলাদেশ ও নেদারল‍্যান্ডস ম‍্যাচে ফল হলেই নিশ্চিত হয়ে যাবে তাদের বিদায়। পরিত‍্যক্ত হলেই কেবল বেঁচে থাকবে আশা। এরপর অন্য ম‍্যাচের ফল আসতে হবে পক্ষে। যেমন, শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারাতে হবে শ্রীলঙ্কার। আর বাংলাদেশ-নেদারল্যান্ডসের ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায় বা কোন কারণে ড্র হয়, তবেই বেঁচে থাকবে শ্রীলঙ্কার আশা।

সুপার এইটের ক্ষীণ সুযোগ আছে নেপালেরও। তাদের জিততে হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর আশায় থাকতে হবে নেদারল্যান্ডস যেন বাংলাদেশের কাছে হেরে যায়।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী