,

লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

news-image

অনলাইন ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার সামি আবদাল্লাহ (৫৫) নিহত হয়েছেন। তিনি আবু তালেব নামেও পরিচিত ছিলেন। লেবাননের একটি সামরিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, নয় মাসের এই সংঘাতে নিহত হিজবুল্লাহ সদস্যদের মধ্যে সামি আবদাল্লাহই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ্য সামরিক নেতা। খবর এএফপির।

লেবাননের সামরিক সূত্রের তথ্যমতে, ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত জৌআইইয়া শহরের এই হামলায় আরও তিনজন নিহত হয়েছেন।

নয় মাস আগে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় হামাস। পরে গাজায় প্রতিশোধমূলক নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ সংঘাত শুরুর পর ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে লেবানন-ইসরায়েল সীমান্তে হামলা শুরু করে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট