,

ব্যবসায়ীদের সহযোগিতায় দেশের অর্থনীতি সচল : রাষ্ট্রপতি

news-image

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দা বিরাজ করলেও সরকারের যুগোপযোগী সাহসী সিদ্ধান্ত ও ব্যবসায়ীদের সহযোগিতায় বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে পাবনা সফরের তৃতীয় দিনে সার্কিট হাউসে জেলার চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন জানান, মতবিনিময়কালে পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী তাদের কার্যক্রম এবং পাবনার ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এ সময় স্বাগত বক্তব্য দেন পাবনা চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. আলী মুর্তজা বিশ্বাস সনি। সঞ্চালনা করেন পাবনার জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, সরকার বাণিজ্য বিনিয়োগ সংক্রান্ত নীতি নির্ধারণে ব্যবসায়ীদের পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনা করে। নিয়মনীতি মেনে ব্যবসা করলে সরকার সব সময় ব্যবসায়ীদের পাশে থাকবে উল্লেখ করে রাষ্ট্রপতি আশা করেন, ব্যবসায়ীরা নিয়মনীতি মেনে তাদের কার্যক্রম পরিচালনা করবেন।

অতি মুনাফালোভী ব্যবসায়ীদের অনৈতিক কর্মকাণ্ডে জনগণের ভোগান্তি যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখার কথা বলেন রাষ্ট্রপতি। সরকার ইতিমধ্যে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আশা করেন, এ বাজেট বাস্তবায়নে ব্যবসায়ীরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।

পাবনার কৃষি, শিল্পসহ বিভিন্ন খাতের ঐতিহ্য ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি বিদ্যমান এসব সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান। কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান রাষ্ট্রপতি।

এ সময় উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতির সচিব ওয়াহেদুজ্জামান খান, সামরিক সচিব মেজর জেনারেল মো. আদিল উদ্দিন, প্রেস সচিব জয়নাল আবেদীন, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা চেম্বারের সহসভাপতি ফোরকান রেজা বিশ্বাস বিশ্বাস বাদশা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট