,

সাকিব বোলিং না করায় অবাক তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৪ রান তাড়া করতে নেমে ৪ রানে হেরেছে বাংলাদেশ। ব্যাটে-বলে এদিন নবম টি-২০ বিশ্বকাপ খেলা অভিজ্ঞ সাকিব ভালো করতে পারেননি। মাত্র ৩ রান করে দৃষ্টিকটু পুল শট খেলে আউট হন তিনি। তার আগে মাত্র ১ ওভার বোলিং করে ৬ রান দেন।

বোলিং খারাপ না করলেও সাকিবকে পরে আর আক্রমণে আনেননি অধিনায়ক নাজমুল শান্ত। ক্রিজে ডেভিড মিলার থাকায় তিন ওভার মাহমুদউল্লাহ রিয়াদকে দিয়ে বোলিং করান তিনি। রিয়াদ তার ৩ ওভারে ১৭ রান দেন। দক্ষিণ আফ্রিকা ২৩ রানে ৪ উইকেট হারানোয় এবং তারা চাপে থাকায় সাকিবকে বোলিং করানো যেত বলে মন্তব্য করেছেন তামিম।

ক্রিনইনফোর পডকাস্টে তামিম বলেন, ‘চার-ছয় খাওয়ার পরও উইকেট নিয়েছে তানজিম সাকিব। সে খুব আত্মবিশ্বাসী ক্রিকেটার। বলের পেস দারুণভাবে পরিবর্তন করেছে। উইকেট তাকে কিছুটা সহায়তা করেছে সত্যি, তবে খুব ভালো বোলিং করেছে সে। উইকেটের চাহিদা মতো বল করেছে। যুক্তরাষ্ট্র পর্বে পেসাররা তাদের কাজটা ভালো মতোই করেছে।’

সাকিবের বল না করা ও রিয়াদের ৩ ওভার বল করা নিয়ে তামিম বলেন, ‘খুবই বিস্মিত হয়েছি, মাহমুদউল্লাহ ৩ ওভার বোলিং করেছেন এবং ভালো করেছেন। কিছুটা অবাক হয়েছি সাকিব আরও (১ ওভারের বেশি) বোলিং না করায়। হয়তো ক্রিজে থাকা মিলারের কথা ভেবে। তবে সাকিবকে আক্রমণে এনে ক্লাসেনকে চ্যালেঞ্জ জানানোর ভালো সুযোগ ছিল।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯