,

মোদিকে অভিনন্দন জানালেন শাহবাজ

news-image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (১০ জুন) তিনি নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান শাহবাজ। এতে নরেন্দ্র মোদিকে ট্যাগ জুড়ে দেন তিনি। দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তিনবার ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি।

এক্সে এক পোস্টে শাহবাজ জানান, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন।

এর আগে রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে ১০টা বছর পার করে একাদশ বছরে পদার্পণ করলেন মোদি।

১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর থেকে ১৯৬৪ সালের ২৭ মে পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন নেহরু। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি। ১৯৫১-৫২ সালে প্রথম সাধারণ নির্বাচনে ৪৮৯টি লোকসভা আসনের মধ্যে ৩৬৪টি আসনে জিতেছিল কংগ্রেস। ১৯৫৭ সালে ৪৮৯টি আসনের মধ্যে ৩৭১টিতে জিতেছিল। ১৯৬২ সালে ৩৬১টি আসন জিতেছিল কংগ্রেস।

আর মোদি প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন ২০১৪ সালে। টানা ১০ বছরের কংগ্রেসের শাসনের পরে বিজেপির ঝড় উঠেছিল ভারতে। আর প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদি। যিনি এর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন।

২০১৯ সালে বিজেপির আধিপত্য আরও বৃদ্ধি পায়। দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছিলেন। আর ২০২৪ সালের ৯ জুন সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করলেন নরেন্দ্র মোদি।

তবে ২০১৪ এবং ২০১৯ সালের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে পারেনি বিজেপি। এবার লোকসভা নির্বাচনে ২৪০টি আসন পেয়েছে নরেন্দ্র মোদির দল। সেই পরিস্থিতিতে এনডিএ জোটের বিভিন্ন দলের সাহায্য নিয়ে ২৭২-র ম্যাজিক ফিগার পার করেছে বিজেপি। ২০১৪ এবং ২০১৯ সালে বিজেপি এককভাবেই ম্যাজিক ফিগার পার করে গিয়েছিল। সেই নিরিখে বিচার করলে তৃতীয় দফায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন মোদি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট