,

মনিপুরের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দলের ওপর হামলা, আহত ২

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মনিপুরের সহিংসতা-বিধ্বস্ত জিরিবাম জেলায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পরিদর্শনে যাওয়ার আগে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে আক্রান্ত হয়েছে একটি নিরাপত্তা দল। হামলায় রাজ্য নিরাপত্তা বাহিনীর অন্তত দুই কর্মকর্তা আহত হয়েছেন।

সোমবার জিরিবাম জেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে বিদ্রোহীদের অতর্কিত হামলার মুখে পড়েছে রাজ্য নিরাপত্তা বাহিনীর ওই দল।

দেশটির পুলিশ বলেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী গাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়েছে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালিয়েছেন।

জানা যায়, জিরিবাম জেলার জাতীয় মহাসড়ক-৫৩ এর পার্শ্ববর্তী কোটলেন গ্রামের কাছে বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর এই গোলাগুলির ঘটনা ঘটেছে।

হামলায় রাজ্য নিরাপত্তা বাহিনীর অন্তত দুই কর্মকর্তা আহত হয়েছেন। ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় এই রাজ্য গত কয়েক বছর ধরে জাতিগত সহিংসতায় উত্তপ্ত রয়েছে। তবে সেখানে সাম্প্রতিক সহিংসতার শুরু হয় গত ৬ জুন। ওই দিন স্থানীয় জাতিগত মেইতে সম্প্রদায়ের ৫৯ বছর বয়সী এক কৃষকের মরদেহ উদ্ধারের পর উত্তেজনা তৈরি হয়। মরদেহ উদ্ধারের আগে কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন তিনি।

সিংয়ের মরদেহ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীকে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেখানকার পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে; যা ছড়িয়ে পড়ে প্রতিবেশী আসাম রাজ্যেও।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট