মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় মেয়াদে শপথ নিলেন নরেন্দ্র মোদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয়বারের মতো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। আজ রোববার (৯ জুন) রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপ্রতি ভবনে ৮ হাজার অতিথির সামনে শপথ নেন মোদি। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু।

মোদির এ শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ভারতের প্রতিবেশী দেশসহ মোট সাতটি দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট অংশ নেন। তাদের এই অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শপথ অনুষ্ঠানটি শুরু হয়। প্রধানমন্ত্রী হিসেবে মোদি শপথ নেওয়ার পর দেশটির কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করানো শুরু করেন প্রেসিডেন্ট মুর্মু।

মোদির নেতৃত্বাধীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের ফেসবুকে মোদির তিনটি ছবি প্রকাশ করছে। এতে দেখা যাচ্ছে ২০১৪. ২০১৯ এবং ২০২৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন মোদি।

এদিকে স্বাধীন ভারতের ইতিহাসে মোদি দ্বিতীয় ব্যক্তি যিনি টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। এর আগে এই কীর্তি গড়েছিলেন কংগ্রেস নেতা জহওরলাল নেহরু।

মোদি এবার ‘এনডিএ’ জোটের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী হয়েছেন। কারণ তার রাজনৈতিক দল বিজেপি এবারের লোকসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। দেশটির লোকসভায় মোট ৫৪৩টি আসন রয়েছে। কোনো দল যদি এককভাবে দল গঠন করতে চায় তাহলে তাদের কমপক্ষে ২৭২টি আসনে জয় পেতে হয়। কিন্তু বিজেপি এবার পেয়েছে ২৪০টি আসন। তবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ২৯২টি আসন পাওয়ায় মোদির তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে কোনো বেগ পেতে হয়নি।

 

এ জাতীয় আরও খবর

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ