মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মবিশ্বাসী ভারতের সামনে চাপে পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই ভারতের জয়জয়কার। তার ওপর যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে প্রবল চাপে আছে পাকিস্তান। চলছে তাদের তীব্র সমালোচনা। পাকিস্তানের বিখ্যাত বোলিং লাইনের কার্যকারিতা নিয়েও উঠেছে প্রশ্ন। সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস একে ‘ডাবল পরাজয়’ হিসেবে দেখছেন।

আরেক সাবেক মোহাম্মদ হাফিজ তো বাবর আজমের নেতৃত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন। এমন লজ্জার হারের তিন দিন পর আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কা মাথায় নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হচ্ছেন বাবর-রিজওয়ানরা। আজ রাত সাড়ে ৮টায় নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে উপমহাদেশের দুই চিরশত্রু।

পাকিস্তানের ঠিক বিপরীত অবস্থা ভারতের। আয়ারল্যান্ডকে দাপটের সঙ্গে ৮ উইকেটে হারিয়ে ফুরফুরে মেজাজে রোহিত-কোহলিরা। তবে দলটির নাম পাকিস্তান বলেই সতর্ক ভারত। ‘আনপ্রেডিক্টেবল’ তকমা পাওয়া দলটি যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারে। তাই দু’দল বিপরীত অবস্থানে থাকলেও নাসাউ কাউন্টি স্টেডিয়ামের ৩৪ হাজার আসনই পূর্ণ থাকবে বলে আভাস মিলেছে।

টিকিট সব বিক্রি হয়ে গেছে অনেক আগেই। যুক্তরাষ্ট্রপ্রবাসী উপমহাদেশীয়রা হন্য হয়ে এ ম্যাচের টিকিট খুঁজছেন। সবকিছু মিলিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শক সমাগমের সম্ভাবনা রয়েছে এ ম্যাচে। তবে হাইভোল্টেজ এ ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে নাসাউ স্টেডিয়ামের উইকেট। এই মাঠের ড্রপ ইন পিচ নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে। আউটফিল্ড নিয়েও আছে সমালোচনা। আয়ারল্যান্ডকে হারানোর পরই এই মাঠের পিচ নিয়ে মুখ খোলেন রোহিত শর্মা। ওই ম্যাচে হাফ সেঞ্চুরি করে অবসর নিলেও হঠাৎ লাফিয়ে ওঠা বলে হাতে আঘাত পেয়েছিলেন তিনি। গতকাল অনুশীলনেও চোট পেয়েছিলেন রোহিত। অবশ্য শুশ্রূষা নিয়ে পরে নির্বিঘ্নেই অনুশীলন শেষ করেছেন তিনি। আজ তাঁর খেলা নিয়ে শঙ্কা নেই।

এই সমালোচনার কারণেই জরুরি ভিত্তিতে নাসাউ স্টেডিয়ামের পিচ মেরামত করা হচ্ছে। পিচে অসমান বাউন্স যেন না হয়, সে চেষ্টা করছেন আয়োজকরা। পিচে ঘাস আছে, আবার ফাটলও রয়েছে। এই ফাটলের জন্যই মূলত কোনো বল আচমকা লাফিয়ে উঠছে আবার কোনোটা গড়িয়ে চলে যাচ্ছে। পিচের ওপর ভালো করে রোলার চালিয়ে ফাটল দূর করার চেষ্টা চলছে। ফাটল দূর হলে ব্যাটাররা সুবিধা পাবেন বলেও ধারণা করা হচ্ছে।

তবে পিচ মেরামত হলেও টস এ ম্যাচে ভীষণ গুরুত্বপূর্ণ। এবারের বিশ্বকাপে টস জিতে আগে বোলিং করাটা প্রায় নিয়মে পরিণত হতে চলেছে। তবে আজও স্পিনিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে পাওয়ার সম্ভাবনা কম পাকিস্তানের। ম্যাচ শুরুর আগে তাঁর ফিটনেস পরীক্ষা করিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ