,

কনস্টেবল মনিরুল হত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত: ডিএমপির অতিরিক্ত কমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেন, কর্তব্যরত অবস্থায় এক পুলিশ সদস্য আরেক পুলিশ সদস্যকে গুলি করে হত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত। কনস্টেবল কাওসার সাময়িক উত্তেজনার কারণে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

রোববার দুপুরে ডিএমপি সদর দপ্তরে তিনি এ কথা বলেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, দুই পুলিশ সদস্য ফিলিস্তিনি দূতাবাসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে কাওসার কনস্টেবল মনিরুলকে গুলি করেন। তবে তর্কের বিষয় জানা যায়নি। অবশ্য আগে থেকে তাদের মধ্যে দ্বন্দ্বের কোনো রেকর্ড পাওয়া যায়নি।

অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে গুলির ঘটনা ঘটেছে কিনা, এমন প্রশ্নে মহিদ উদ্দিন বলেন, এটা যেকোনো মানুষের ক্ষেত্রেই ঘটতে পারে। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এমন ঘটতে পারে। যেটাই হোক, এটি মেনে নেওয়া যায় না।

পুলিশ সদস্যদের কাউন্সিলিং করা হয় কিনা এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, আনুষ্ঠানিকভাবে কাউন্সিলিং করা হয় না, তবে মাঝেমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা বসে এসব বিষয়ে আলোচনা করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট