,

এত সমস্যার সমাধান একবারে সম্ভব নয় : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমিনা আলী বলেছেন, প্রাথমিক শিক্ষা বিভাগের এত সমস্যা একবারেই সমাধান করা সম্ভব না। সরকার ধীরে ধীরে পরিকল্পনা অনুযায়ী শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করছে। প্রাথমিকের শিক্ষার মানোন্নয়ন ও ঝরে পড়া রোধে এবং ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্য, শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধির লক্ষ্যে স্কুলগুলোতে পুষ্টিকর খাবার সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৮ জুন) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে দেশসেরা চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক উদ্ধুদ্ধকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি বিদ্যালয়কে ডিজিটালে রূপান্তরিত ও আধুনিক শিক্ষার ব্যবস্থা করা হবে। মায়েরা শুধু তাদের সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন।

এ সময় প্রতিমন্ত্রী দেশসেরা স্কুলের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন এবং রংপুর বিভাগের ৮টি জেলায় বিনামূল্যে পাঠ্যবই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মুনজুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম, হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, হরিপুর আওয়ামী লীগের সম্পাদক এসএম আলমগীর ও চরভিটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলী। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হাসান আতিকুর রহমান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট