মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির সংসদে কে হবেন বিরোধী দলীয় নেতা?

news-image

গত দুই লোকসভা নির্বাচনে ন্যূনতম আসন বাগে আনতে পারেনি কংগ্রেস। তবে এবার পরিস্থিতি অন্য। লোকসভায় সরকার গঠন করতে না পারলেও ২৩৪টি আসন দখলে নিতে সক্ষম হয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। কংগ্রেস একাই জিতেছে ৯৯টি আসন। অর্থাৎ বিরোধী চেয়ারে বসে সরকারকে কোণঠাসা করার ভালো সুযোগ রয়েছে কংগ্রেসের হাতে।

প্রকৃত অর্থে, ১০ বছর পর পার্লামেন্টে বিরোধী দলনেতা পাচ্ছে ভারত। আর সেই পদে দলের প্রধান মুখ রাহুল গান্ধীকে চাইছে কংগ্রেস। শনিবার দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুলকেই বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ করে প্রস্তাব পাস হয়েছে।

আর এই বৈঠকে সোনিয়া গান্ধীকে দলের সংসদীয় দলের নেতৃত্ব দিতে প্রস্তাব দেওয়া হয়েছে। বিরোধী দলনেতার পদ পেতে হলে লোকসভায় মোট আসনের ১০ শতাংশ আসন পেতে হয়। অর্থাৎ ৫৫ জন সংদস্য সদস্য প্রয়োজন পড়ে। ২০১৪ সালে এবং ২০১৯ সালে ন্যূনতম সেই সংখ্যাও জোগাড় করতে পারেনি কংগ্রেস। তবে এবার কংগ্রেসের হাতে ৯৯ জন সংদস্য সদস্য।

কংগ্রেসের পাওয়া আসন ছাড়াও সঙ্গে রয়েছে ইন্ডিয়া জোটের শরিকদের সমর্থন। ফলে কংগ্রেসের হাতে সরকারকে কোণঠাসা করার ভালো সুযোগ রয়েছে। সেক্ষেত্রে রাহুল বিরোধী দলনেতা হলে লড়াইটা জোরাল হবে বলে মনে করছে কংগ্রেসের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটি।

ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেস নেতারা একবাক্যে স্বীকার করেছেন, দুই লোকসভার পর দল যে ঘুরে দাঁড়ানোর সংকেত দিচ্ছে, সেটার নেপথ্যে রাহুলের ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা। যে তৎপরতার সঙ্গে তিনি কংগ্রেসের কথা মানুষের সামনে তুলে ধরেছেন, সেটারও প্রশংসা করেছেন দলের শীর্ষ নেতারা।

কংগ্রেস নেতারা মনে করছেন, এবারের লোকসভা নির্বাচনে এই ভালো ফলাফলের কৃতিত্ব পুরোটাই রাহুলের। এমনকি খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজেও রাহুলকেই বিরোধী দলনেতার পদ গ্রহণ করতে অনুরোধ করেছেন।

যদিও রাহুল শেষ পর্যন্ত ওই পদ গ্রহণ করবেন কি না, সেটা এখনও স্পষ্ট নয়। বিরোধী দলনেতা হলে রাহুলকে আটকে থাকতে হবে সংসদেই। মাঠে নেমে সংগঠনের ভোল বদলানোর যে চেষ্টা তিনি করছেন বা ভারত জোড়ো যাত্রার মাধ্যমে জনসংযোগের যে চেষ্টা করছেন, সেটা বিরোধী দলনেতার মতো গুরুত্বপূর্ণ পদে থেকে করা কঠিন হবে।

আবার সোনিয়া গান্ধী ইতোমধ্যেই কংগ্রেসের সংসদীয় দলের নেত্রীর পদে রয়েছেন। রাহুল যদি লোকসভার নেতা হয়ে যান, তাহলে আবারও পরিবারতন্ত্রের অভিযোগে সরব হওয়ার সুযোগ পাবে বিরোধীরা।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী