,

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের জন্য নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমান বাংলাদেশের একটি স্পেশাল ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে আজ (শনিবার) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা ত্যাগ করে। প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফ্লাইটটি দুপুর ১২টায় (নয়াদিল্লির স্থানীয় সময়) নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করবে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান অভ্যর্থনা জানাবেন।

নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। এ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন নয়াদিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।

তিনি (শেখ হাসিনা) নয়াদিল্লি ত্যাগ করার পূর্বে কিছু অফিসিয়াল কাজ শেষ করে সোমবার বিকেল ৫টায় (নয়াদিল্লি সময়) পালাম এয়ার ফোর্স স্টেশনে পৌঁছাবেন এবং রাত ৮টায় (বাংলাদেশ সময়) তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট