,

বাজেটের সঙ্গে সবকিছুর দাম আবার বাড়বে : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের ওপর আরও বোঝা চাপাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আবার লুটের পরিকল্পনা করা হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির জন্য এই বাজেট। সবকিছুর দাম আবার বাড়বে।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট প্রস্তাবের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যেসব জায়গায় আয় দেখানো হচ্ছে, এতে সব বোঝা সাধারণ মানুষের ওপর গিয়ে পড়ছে।

প্রস্তাবিত বাজেটকে ‘লুটের’ বাজেট উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই সরকার তো লুটেরা হয়ে গেছে। তাদের বাজেট তো হবে লুট করার জন্য। তথাকথিত বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি। সাধারণ মানুষের ওপর সব বোঝা চাপাবে। ব্যাংক ও বিদেশিদের ওপর ঋণ আরও বাড়বে।

বাজেটের সঙ্গে সবকিছুর দাম আবার বাড়বে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে চুরির বিষয়টি সবাই জানে। বিএনপি মহাসচিব বলেন, মানুষ তো আর পারছে না। নতুন করে কর্মসংস্থানের সুযোগ নেই। পুরো বাজেট বাংলাদেশবিরোধী বাজেট। জনগণের জন্য কিছু নেই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত