,

চিকিৎসার নামে কোনো হয়রানি মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, জীবন একটাই। এই জীবন নিয়ে চিকিৎসার নামে কোনো প্রকার হয়রানি মেনে নেওয়া হবে না। লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল বন্ধে অভিযান অব্যাহত থাকবে। যে কোনো অনিয়ম পেলেই ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ, রোগীদের ওয়ার্ড, কেবিন, স্টোর রুম,পরীক্ষণ যন্ত্রাদিসহ ডাক্তারদের চেম্বার ঘুরে দেখেন।

হাসপাতালের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও সক্রিয় করতে সরকার কাজ করছে। তবে উপজেলা পর্যায়ে যতগুলো হাসপাতাল দেখলাম, তাতে রূপগঞ্জের এই হাসপাতালটির সার্বিক পরিবেশ ভালো। রোগীরা যাতে সেবা বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিচ্ছি।

সভায় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার মাইনুল হাসান, নারায়ণগঞ্জের সিভিল সার্জন আবুল ফজল মো. মশিউর রহমান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট