,

মোদির শপথে যাচ্ছেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : টানা তৃতীয় বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামী শনিবার (৮ জুন) ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (৮ জুন) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। এর মধ্য দিয়ে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর টানা তৃতীয়বার দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি।

লোকসভা নির্বাচনে জয় পাওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের জনগণ ও তার পক্ষ থেকে এ অভিনন্দন জানান তিনি। কথোপকথনের সময় ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিমন্ত্রণ জানান মোদি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিমন্ত্রণ গ্রহণ করেন।

দুই নেতার ফোনালাপের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আপনার (নরেন্দ্র মোদি) শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এই বিজয় সম্ভব হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আমি ১৮তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) নিরঙ্কুশ বিজয়ের জন্য আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে চাই।’

ভারতের নির্বাচন কমিশনের ফলাফলে দেখা গেছে, এবার মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এককভাবে ২৪০টি আসন পেয়েছে। ২০১৯ সালে দলটি পেয়েছিল ৩০৩ টি আসন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট